19545

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিঙ্গাপুরের রাষ্ট্রপতির শুভেচ্ছা

ডেস্ক নিউজ: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব। বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদকে লেখা এক বিশেষ বার্তায় সিঙ্গাপুরের রাষ্ট্রপতি এ শুভেচ্ছা জানান।

বার্তায় হালিমা ইয়াকুব উল্লেখ করেন, সিঙ্গাপুর–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক অতীতের যেকোন সময়ের তুলনায় এখন আরো ঘনিষ্ঠ। বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের সামনে এগিয়ে যাবার এই সংগ্রামে বন্ধুপ্রতীম সিঙ্গাপুর সবসময় পাশেই থাকবে।

ads

এ বছর মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত দশ দিন ব্যাপি বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি সিঙ্গাপুর সরকারের পররাষ্ট্র বিষয়ক সিনিয়র প্রতিমন্ত্রী চি হং ট্যাট।

ads
ad

পাঠকের মতামত