কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ৫৮১০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ ২ নারী আটক
মাইনুল হক: কুমিল্লায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী মমতাজ বেগম (৫০) ও সাবিনা (৩৫) নামের দুই জনকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২।
রোববার (২১ মার্চ) জেলার বুড়িচংয়ের নিমসার বাজার এবং আলেখারচর বিশ্বরোড এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী মমতাজ বেগম (৫০) এর নিকট হতে ৫৮১০ পিস ইয়াবা এবং সাবিনা (৩৫) এর নিকট হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ শেখ এর স্ত্রী মমতাজ বেগম (৫০) ও লক্ষ্মীপুর জেলার লক্ষীপুর সদর থানার কালিবাজার গ্রামের মৃত বাবুল বেপারীর স্ত্রী সাবিনা (৩৫)।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামী মমতাজ বেগম (৫০) এবং সাবিনা (৩৫) দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









