19440

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এসময় তিনি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। পরে জাদুঘরে রাখা দর্শনার্থীদের বইয়ে স্বাক্ষর করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। এ সময় জাতির পিতার ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত