19476

২৬ বা ২৭ মার্চ ‘স্বাধীনতা সড়ক’ উদ্বোধন : তাজুল ইসলাম

ডেস্ক নিউজ: আগামী ২৬ অথবা ২৭ মার্চ মুজিবনগর-কলকাতা সড়কের (স্বাধীনতা সড়ক) উদ্বোধন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার (২০ মার্চ) দুপুরে স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সড়কের উদ্বোধন করবেন। দুই দেশের মধ্যে এই সড়ক নির্মাণের চুক্তি অনুযায়ী আমাদের অংশের নির্মাণ শেষ করেছি।’

ads

এর আগে বেলা ১১টার দিকে মন্ত্রীর বহনকারী হেলিকপ্টার মুজিবনগর কমপ্লেক্সের হেলিপ্যাডে অবতরণ করে। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান। মন্ত্রীদের গার্ড অব অনার দেন পুলিশের একটি চৌকস দল। পরে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান তারা।

১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলা তথা বর্তমান মুজিবনগরের আম্রকাননে শপথ নেন। মুজিবনগর সরকারের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়।

ads

জাতীয় চার নেতাসহ নেতারা, দেশি-বিদেশি সাংবাদিক ভারত থেকে এই সড়ক দিয়ে মুজিবনগরে প্রবেশ করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সড়কটির নাম জড়িয়ে থাকায় তা সংরক্ষণের উদ্যোগ নেয় বর্তমান সরকার।

ad

পাঠকের মতামত