19457

কুমিল্লার স্বনামধন্য ইমানিয়া বেকারির স্বত্বাধিকারী বাবুল আর নেই

মাইনুল হক: কুমিল্লা মহানগরীর নিউ মার্কেট’র স্বনামধন্য ইমানিয়া বেকারীর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শওকত আলী বাবুল ঢাকা ল্যাব এইড হসপিটালে চিকিসাধীন অবস্থায় আজ শনিবার বিকাল ৫ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল রবিবার বাদ জোহর ২ ঘটিকার সময় নগরীর কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ (বেপাড়ী পুকুর পাড়) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে৷

ads

উল্লেখ্য, মোহাম্মদ শওকত আলী বাবুল বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মরহুম কাউন্সিলর হাজী ইমান আলীর বড় সন্তান৷

ads
ad

পাঠকের মতামত