বরুড়ার আগানগরে বসত ঘরে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
বোরহান উদ্দিন: বরুড়ার আগানগর ইউনিয়নে গ্রামে আগানগর ইউনিয়নের আগানগর গ্রামের হর্দানা বাড়িতে বসত ঘরে আগুন আনুমানিক পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গত বুধবার আনুমানিক বিকাল তিনটার দিকে
হর্দানা বাড়ীর মোঃ শহীদ হোসেন ও আবুল হাসেম ঘরে হঠাৎ আগুন লাগে এবং মুহুর্তের মধ্যেই দুজনের দুটি বসত ঘরে থাকা টিভি, ফ্রিজ, খাট সহ সকল আসবাবপত্র পুরে ভস্মীভূত হয়ে যায়। আগুনের খবর শুনে এলাকার মানুষ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শহীদ ও হাসেমের প্রতিবেশীদের ক্ষয়ক্ষতির হাত থেকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে যানা যায় গ্যাস সিলিন্ডার বিস্মরণের কারণে এই আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার কথা শুনে আগানগর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বরুড়া উপজেলা মৎসজীবি লীগের সভাপতি খাজা খায়ের উদ্দীন ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং ক্ষতিগ্রস্থদের নতুন ঘর করে দেওয়ার কথা জানান।
এছাড়াও আগানগর ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এক বস্তা করে চাল তুলে দেন এবং তিনি আরো সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হাসেম।










