তিতাসে মুজিব মুন্সির উদ্যোগে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী পালিত
তিতাসে প্রতিনিধি: তিতাস উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মুন্সি মোঃ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে তিতাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। সকাল ১০টায় তিতাস উপজেলার কড়িকান্দি স্টেশনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি। জাতীয় প্রোগ্রাম থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।
ads

সভাপতিত্ব করেন তিতাস উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ’লীগের প্রধান উপদেষ্টা ও কমিউনিটি পুলিশিং এর সাবেক সভাপতি মুন্সি জসিম উদ্দিন মাস্টার, জগতপুর ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব গোলাম মাওলা সরকার, তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর, যুবলীগ নেতা জামাল হোসেন, আশিকুর রহমান, মহিউদ্দিন মিয়া, জগত পুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং’র সভাপতি মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী মো.মহসিন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
ads










