19349

সাদাত জুট ইন্ডাস্ট্রিজের শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ

এন.সি জুয়েল: আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরপুরে সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওয়ার্কাস এন্ড এমপ্লয়িজ ইউনিয়নের রেজি: নং চট্ট – ১৫৫৯ এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে নানা জল্পনা-কল্পনার পাশাপাশি বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। কে বিজয়ী হবেন-এর থেকে ভোটারদের ভাবনা, তারা ভোট কেন্দ্রে যেয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে।নির্বাচনে মোট ভোটার ১৯১৬।এতে ১৫ টি পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট গ্রহণ সকাল ৮ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হবে।
শ্রমিক ইউনিয়নের দি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন প্রার্থী। তারা হলেন,আনারস প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ইসলাম। তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কাপ পিরিচ  প্রতীকের প্রার্থী মোঃ আকুল ইসলাম।আনারস প্রতীকের প্রার্থী একাধিকবার নির্বাচিত হয়েছেন।জানা গেছে মোঃ আকুল ইসলাম এই প্রথম নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।সুষ্ঠু ভোট হলে দুই জনই জয়ের ব্যাপারে আশাবাদী।
সহ – সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন প্রার্থী।তারা হলেন মোবাইল প্রতীকের প্রার্থী মোঃ সোহেল মিয়া, অন্য জন হলেন সিএনজি প্রতীকের প্রার্থী মোঃ হারুন।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। তারা হলেন, তালাচাবি প্রতীকের প্রার্থী ইন্দ্রজীত ভৌমিক (বুলু), অন্য জন হলেন হাতুড়ি প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন। সহ- সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুই জন প্রার্থী।তারা হলেন মটর সাইকেল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম, অন্যজন বই প্রতীকের প্রার্থী মোঃ মনির হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন প্রার্থী। তারা হলেন আপেল প্রতীকের আবদুল হালিম (আবদুল্লাহ), অন্যজন হরিণ প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল।
প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। তারা হলেন মই প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা, অন্যজন শাপলা ফুল প্রতীকের প্রার্থী নাসির।ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। তারা হলেন দোয়েল পাখি প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন, অন্যজন মাছ প্রতীকের প্রার্থী কাজী খলিল।আবার ধর্ম বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী।তারা হলেন তলোয়ার প্রতীকের প্রার্থী শফিকুর রহমান, মিনার প্রতীকের প্রার্থী মোখলেস উদ্দিন, চিলিং ফ্যান প্রতীকের প্রার্থী ইব্রাহিম খলিল।কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন প্রার্থী। তারা হলেন রিক্সা প্রতীকের প্রার্থী মোঃ মনিরুল হক, অন্যজন সাইকেল প্রতীকের প্রার্থী জামাল হোসেন শিপন। ক – পালা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। তারা হলেন টিয়া পাখি প্রতীকের প্রার্থী বাবুল মিয়া, খেজুর গাছ প্রতীকের প্রার্থী আরশাদুল্লা, টেলিভিশন প্রতীকের প্রার্থী রাতুল,তারা প্রতীকের প্রার্থী মিজান, হাঁস প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ। খ- পালা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন। তারা হলেন, দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন, আম প্রতীকের প্রার্থী আনোয়ার, ফুটবল প্রতীকের প্রার্থী কাজী রবিউল। গ-পালা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী। তারা হলেন বাঘ প্রতীকের প্রার্থী মোঃ ইউনুছ মিয়া, গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মোস্তফা, প্রজাপতি প্রতীকের প্রার্থী জাহিদ।
দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমাদের কঠোর নজরদারিও থাকবে’।
নির্বাচনে নির্বাচন কমিশনার মোঃ কামরুজ্জামান বলেন,শ্রমিক ইউনিয়নের দ্বি -বার্ষিক নির্বাচনে ২ টি কক্ষে ৩৬ টি বুথে  ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে মোট ভোটার ১৯১৬ জন।ভোটগ্রহণ করা হবে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।ভোট সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ad

পাঠকের মতামত