চৌদ্দগ্রামে আলীগের উদ্যোগে ২০২১ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত
সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ে আয়ােজিত মিলাদ ও আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সােবহান ভুঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়র জিএম মীর হােসেন মীরু, সহ-সভাপতি আকতার হােসেন পাটোয়ারী, জেলা আলীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা
আ’লীগের সদস্য ড. আবদুল মান্নান ভুঁইয়া, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হােসেন পাটোায়ারী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মােল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল জলিল রিপন, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, উপজেলা আলীগের সহ দপ্তর সম্পাদক আলমগীর হােসেন বিপ্লব, ডাক ও টেলিযােগাযােগ মন্ত্রী একান্ত সচিব ফয়সল বিন করিম, ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হােসেন টিপু, জাফর ইকবাল, মাহফুজ আলম, কাজী জাফর উল্লাহ, সাবেক চেয়ারম্যান আনােয়ার হােসেন, কৃষকলীগ নেতা জসিম উদ্দিন সর্দার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মােল্লা বাবলু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খাঁ শামীম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।









