নিউজ ডেস্ক: জাতির জনকের ১০০তম জন্ম বার্ষিকী পালন করেছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি। ১৭ মার্চ সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আলোচনা ও বঙ্গবন্ধুর আত্মার শান্তিকামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, যুগ্ন সাধারণ সম্পাদক এস এ টিভির প্রতিনিধি আবু মুছা, সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু, মোঃ মোসলেহ উদ্দিন, ডাক প্রতিদিনের সম্পাদক হাবিব আল জালাল, মোঃ মনির হোসেন, ইসলামিক চিন্তাবিদ মাওলানা গাজী জাহাঙ্গীর আলম জাবির, মাধবপুর দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা ডাঃ এম এ কাদের খান, ভোরের কাগজের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক সুমন কবীর ভুইয়া, এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুল হক, নেকবর হোসেন, সাইফুল ইসলাম সুমন, এমদাদুল হক সোহাগ, শামসুল আলম রাজন, আমেনা বেগম শিউলী, অমিত মজুমদার, মোঃ রফিকুল ইসলাম, মারুফ আহমেদ কল্প, আসাদুল হক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী পাঠ করেন ওমর শারিদ বিধান। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মাওলানা আবু হানিফ।






