বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বুর্জ খলিফায় যা থাকছে
নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফা সাজবে। বুধবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগো প্রদর্শিত হবে। আরব ও ইংরেজি ভাষায় জন্মশতবর্ষের ঘোষণা করা হবে।
জানা গেছে, বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের পাশাপাশি দেশটির দুবাই টিভি ও দুটি ইংরেজি চ্যানেলে সম্প্রচার করা হবে। এছাড়া ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে দুবাইয়ের বুর্জ খলিফা ও আবু ধাবির এডিএনওসি ভবনে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হবে। বিষয়টি দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট অফিসকে অবহিত করেছে দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ads










