19210

ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

ডেস্ক নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ads

উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমদের মঙ্গলবার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সূত্র : বাসস

ads

 

ad

পাঠকের মতামত