19029

কুমিল্লায় ৩ দফা দাবিতে আইডিইবি’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ৩ দফা দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমুল্যায়ন করে সদ্য ঘোষিত অসামঞ্জস্যপুর্ণ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন এবং কারিগরি শিক্ষায় বিরাজমান সমস্যা নিরসনসহ ৩ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেন তারা।

ads

রবিবার (১৪ মার্চ) সকাল ১০ টা হতে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাবের সামনে আইডিইবি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে দাবীর স্বপক্ষে বক্তব্য রাখেন আইডিইবি) কুমিল্লা জেলা শাখার সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী হাফিজ উদ্দিন, প্রকৌশলী আলীম শাহ চৌধুরী, সারওয়ার আলম, মাহাবুব আলম, নাসির উদ্দিন ও প্রকৌশলী কবির হোসেন।

উক্ত মানববন্ধন শেষে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ads

এই কর্মসূচিতে কুমিল্লায় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী, নবীন সদস্য প্রকৌশলী, সার্ভিস এসোসিয়েশন ও উপজেলা কমিটির সদস্য প্রকৌশলী ও নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

ad

পাঠকের মতামত