কুমিল্লার বরুড়ায় ভাতিজাদের হাতে চাচা খুন
বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা গ্রামে আপন ভাতিজাদের হাতে শাহাজাহান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১টায় সময় এ ঘটনা ঘটে।
নিহত শাহাজাহান আদ্রা গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে এনা পরিবহনের একটি বাসের চালক ছিলো বলে জানা যায়।
নিহত শাহাজানের স্ত্রী জানান, রবিবার দিবাগত রাত ১টায় শাহাজাহান ঘুমন্ত অবস্থায় ছিলো এ সময় তার বড় ভাই সোলেমান মিয়া(৬০),ভাতিজা শরীফ, মাসুদ, রুবেল, জুয়েল, সজিব শাহাজানের ঘরের দরজা ধাক্কা শুরু করলে শাহাজাহানের স্ত্রী দরজা খুলে দেন। দরজা খোলার সাথে সাথেই তারা সবাই এক সাথে ঘরে ঢুকে প্রথমে শাহাজাহানের স্ত্রীকে বেধরক মারধর করে পরে তার স্বামী শাহজাহানকে দেশীয় অস্ত্র, ছুরি, লাঠিসোটা দিয়ে আঘাত করে রক্তাক্ত করে মারাত্মক আহত করে। এ সময় শাহাজাহানের ছেলে ও স্ত্রী’র চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সোলেমানের ছেলেদের প্রতিরোধ করার চেষ্টা করে।
পরে এলাকার সব লোকজন এগিয়ে আসলে হত্যাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। আহত শাহাজানকে এলাকাবাসীরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। প্রতিবেশীরা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা নেয়।
এলাকাবাসীরা জানান, শাহজাহান মিয়া ও সোলেমান মিয়ার মধ্যে দীর্ঘদিন বাড়ির সীমানা সংক্রান্ত জটিলতা বিরাজ করছিলো যা নিয়ে আগামী শুক্রবার (১৯ মার্চ) স্থানীয় শালিশ বৈঠক হওয়ার কথা ছিলো
এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক থানায় আনা হয়েছে। লাঁশ ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন
এ ঘটনায় বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে৷









