কুমিল্লা নগরীর মুরাদপুরে অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত
মাইনুল হক: কুমিল্লা মহানগরীর ১৪নং ওয়ার্ড’র দ্বিতীয় মুরাদপুর ভূঁইয়া পুকুর উত্তর পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে৷ বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ী বাছিরের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এতে বাড়ির অন্য ঘরগুলো রক্ষা পায়। কিন্তু ওই তিনটি বসত ঘর মালামালসহ পুড়ে যায়।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবয়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ৷
এসময় ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য
মহসিন আহমেদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মিনু, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জাহিদুল হকসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ৷









