18917

কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি শরীফুল, সম্পাদক সহিদ

মাইনুল হক: কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে বিএনপি এবং ৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

শুক্রবার (১২ মার্চ) দুপুরে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার কুমিল্লা বারের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান ফারুক৷

ads

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত  সমর্থিত প্রার্থী শরীফুল ইসলাম, সহ-সভাপতি আবদুল বারী, সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক পদে সহিদ উল্লাহ, কোষাধ্যক্ষ ইকরাম হোসেন সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ সাগর, ট্রেজারার ইফতেখার আলম, রিক্রিয়েশন বিল্লাল হোসেন ভূইয়া, সদস্য ফারহানা সেলিম, সাহেদা বেগম, সাইফুল, হাছানুজ্জামান ও আওয়ামী লীগ সমর্থিত এনরোলমেন্টঃ দোলন, সহ এনরোলম্যান্টঃ তাহমিনা মুজাহিদ, সদস্যঃ কৌশিক, মির্জা কামাল, তাহমিনা নির্বাচিত হয়েছেন।

ads

আইনজীবী সমিতি ভবনের ৭ নম্বর হল রুমকে করা হয়েছিল ভোট কেন্দ্র। নির্বাচনে ১ হাজার ৮৩ জন আইনজীবী ভোটারের মধ্যে ১০২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে- আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ‘সভাপতি- আহসান উল্যাহ খন্দকার ও সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর আলম’ প্যানেল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ কুমিল্লা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ‘সভাপতি- গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক- নুরুল আফসার মিজান’ প্যানেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম/পরিষদের ‘সভাপতি – শরীফুল ইসলাম এবং সধারণ সম্পাদক পদে- শহিদুল্লাহ’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া সাধারণ সম্পাদক পদে ইসলাম ইবনে শাইখ নামে এক আইনজীবী স্বতন্ত্র এবং সদস্য পদে মানিক চন্দ্র ভৌমিক নামে এক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।

কে কতো ভোট পেলেন:
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ/ ফোরাম: সভাপিত মোঃ শরিফুল ইসলাম (৫৪০), সহ-সভাপতি আবদুল বারী(৪৬৮), সহ সভাপতি ছিদ্দিকুর রহমান(৪৪৭), সাধারণ সম্পাদক মোঃ সহিদ উল্লাহ(৪৫৪), সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ সাগর(৫৫৫), কোষাধ্যক্ষ মোঃ ইফতেখার হোসেন(৪৮৬), সেক্রেটারী লাইব্রেরী মোঃ রফিকুল ইসলাম মজুমদার(৫৩৫), সেক্রেটারী এনরোলমেন্ট আবদুস সবুর(৪৪১), সহ-সেক্রেটারী এনরোলমেন্ট মোঃ সাইফুর রহমান সায়েম(৪১১), সেক্রেটারী রিক্রিয়েশন বিল্লাল হোসেন ভুইয়া(৫৮০), সদস্য পদে- মোঃ নুরুল ইসলাম, মনিবুর রহমান চৌধূরী, মোঃ একেএম হাছানুল হক(৪৩৪), মোঃ ছাদেকুর রহমান, এএসএম সাইফুল ইসলাম(৪৫৬), ফারহানা সেলিম(৫৬৩), সাহিদা বেগম(৪৭৫)।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল: সভাপতি আহছান উল্লাহ খন্দকার (৩৩২), সহ-সভাপতি মোঃ শাহ আলম-১ (৩০২), সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম-২ (৪২৯), সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভুইয়া (৩৪৫), সহ-সাধারণ সম্পাদক খন্দকার মারুফ (৩০৯), কোষাধ্যক্ষ মোঃ আমির হোসেন খান (৩৮৩), সেক্রেটারী লাইব্রেরী হালিমা বেগম(৩৪৬), সেক্রেটারী এনরোলমেন্ট নবেন্দু বিকাশ দোলন (৪৭১), সহ-সেক্রেটারী এনরোলমেন্ট তাহমিনা মুজাহিদ (৪৫০), সেক্রেটারী রিক্রিয়েশন সাহাব উদ্দিন (৩৬১), সদস্য মোঃ কামাল হোসেন(মির্জা কামাল) (৪৪৬), কৌশিক সরকার (৪৯১), সাইফুর রহমান, মোহাম্মদ আবদুল হান্নান, মোহামম্মদ আবু কাউসার, মোতাহার হোসেন চৌধুরী ও তাহমিনা বেগম (৪২১)।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল: সভাপতি- গোলাম ফারুক (১৪০), সহ-সভাপতি- শামীম আরা চৌধুরী (২২১), রতন কুমার দাস*১১০), সাধারণ সম্পাদক- নুরুল আফসার মিজান (১৯৭), সহ-সাধারণ সম্পাদক- মোঃ জাফর উল্লাহ ভুাইয়া (১৪৪), কোষাধ্যক্ষ- এ এস এম রফিকুল ইসলাম(১৩৪), লাইব্রেরী সম্পাদক- মোশারফ হোসেন টিটু (১৪৮), রিক্রিয়েশন এন্ড কালচারাল সম্পাদক-খাইরুল আনাম পটু(৬৫), এনরোলমেন্ট সম্পাদক-মোঃসেহাবুল ইসলাম দিপু(৯৩), সহ এনরোলমেন্ট সম্পাদক- সুবীর নন্দী বাবু(১৪০), সদস্য- মোঃ জলিল আহমেদ, কাজী ফয়সল আহমেদ খাঁন, মোঃ আনোয়ারুল হক, মকবুল হোসেন, মমিনুল হক, এনামুল হক কাজল, সালাহউদ্দিন আহম্মেদ৷

কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ad

পাঠকের মতামত