কুমিল্লায় ৫৬২৫ পিস ইয়াবাসহ আটক ২
প্রেস রিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১১ মার্চ ২০২১ ইং তারিখে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫,৬২৫ (পাঁচ হাজার ছয়শত পঁচিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, চট্টগ্রাম জেলার উখিয়া থানার বালুখালী গ্রামের মৃত ছব্বির আহম্মদ এর স্ত্রী আনোয়ারা বেগম (৬০) ও চট্টগ্রাম জেলার উখিয়া থানার বালুখালী গ্রামের মৃত ছব্বির আহম্মদ এর মেয়ে জিয়াসমিন আক্তার ময়না (২১)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর তালুকদার নাজমুছ সাকিব৷









