চৌয়ারা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
সদর দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন মঙ্গলবার বিকালে ছিকুটিয়া ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গােলাম সারওয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম ইদ্রিস, আব্দুল গফুর বিএসসি, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, হুমায়ন কবির, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম সােহাগ।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরাে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম মজুমদার, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী শখা, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হাশেম, মহিলা বিষয়ক সম্পাদক মোছেনা আক্তার, উপজেলা সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন,সদস্য জামাল পােদ্দার, মােঃ জসিম উদ্দিন,তাজুল ইসলাম।
সম্মেলনে গােপন ব্যালটে ২৮৯ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভােটে আব্দুল মতিন চৌধুরী কে সভাপতি, মনির হােসেন মজুমদার কে সাধারণ সম্পাদক এবং রফিকুল ইসলাম ও. মােস্তফা কামাল কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছেন। এ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেষ দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গােলাম সারওয়ার।
এ সময় আরাে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ মুহুরি, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল মান্নান,যুবলীগ নেতা খােরশেদ আলম, আব্দুল হান্নান মজুমদার, তৌহিদ, অপূর্ব সোহাগ, আব্দুল বারেক, স্বেচ্ছাসেবকলীগ নেতা চৌয়ারা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রবি সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









