18654

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুমিল্লার নগরীর নগর উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

ads

রবিবার নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, নবাগত জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

ads

এ সময় জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। এদিকে ৭মার্চ উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ad

পাঠকের মতামত