18451

বৃহস্পতিবার ঢাকা আসছেন জয়শঙ্কর

নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালের আলোচ্যসূচি নির্ধারণে একদিনের সফরে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মঙ্গলবার সন্ধ্যায় তার অফিসে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র মন্ত্রী ড. একে মোমেনের সাথে জয়শঙ্কর সাক্ষাৎ করবেন।

ads

সরকারি সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রী একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছাবেন এবং একই দিনে ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ নরেন্দ্র মোদির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

ads

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আলম বলেন, মোদির এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে প্রত্যাশা করছে ঢাকা।

সূত্র : বাসস

ad

পাঠকের মতামত