18317

করোনা টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিউজ ডেস্ক: করোনা টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার একটি টুইট করে একথা নিজেই জানান তিনি। একই সঙ্গে টিকা নেওয়ার ছবি পোস্ট করেছেন তিনি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে গিয়ে টিকা নেন মোদী।

টিকা নেওয়ার পর একটি টুইট করেন তিনি। ভারতকে করোনা মুক্ত করতে দেশবাসীকে একজোট হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, ‘ কোভিড-১৯ -এর সঙ্গে বিশ্ববাসীর লড়াইয়ে ভারতের বিজ্ঞানী এবং চিকিৎসকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ পাশাপাশি সকলকে টিকা নেওয়ার জন্য আবেদন জানান তিনি।

ads

সোমবার সকালে AIIMS-এ যান প্রধানমন্ত্রী। অসমে তৈরি একটি বিশেষ ধরনের গামছা ছিল তাঁর গলায়, যা সংশ্লিষ্ট রাজ্যে আশীর্বাদের প্রতীক। ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা ‘কোভ্যাকসিন’ নেন প্রধানমন্ত্রী। তাঁকে টিকা দিয়েছেন দু’জন সেবিকা। এরমধ্যে একজন ছিলেন পুদুচেরির বাসিন্দা সিস্টার পি নিভিদা এবং অপরজন কেরলের বাসিন্দা।

ads
ad

পাঠকের মতামত