মানসিক শক্তি বজায় রেখে পরিশ্রম করলে সফলতা আসবে: মাশরাফি
নিউজ ডেস্ক: মানসিক শক্তি বজায় রেখে পরিশ্রম করলে নিশ্চিতভাবেই সফলতা ধরা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘গঠনমূলক সমালোচনা করা এবং সেটাকে ইতিবাচকভাবে নিতে পারার মনোভাব রাখতে হবে তবেই নিজেকে ভালো রাখা সম্ভব। আর নিজেকে ভালো রাখতে পারলে অন্যকে ভালো রাখা সম্ভব।’
বুধবার (১৭ ফেব্রুয়ারি) এসওএস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশের কার্যালয়ে বিকল্প পরিচর্যায় বেড়ে ওঠা শিশু কিশোরদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় শিশুরা মাশরাফিকে কাছে পেয়ে শিশু-কিশোররা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে।
ads
এ সময় আরও উপস্থিত ছিলেন- এসওএস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক, এসওএস বাংলাদেশ-এর সিনিয়র ডিরেক্টর ডালিয়া দাস ও প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম।
ads









