17736

শিবগঞ্জের পৌর মেয়র হলেন আ.লীগের সৈয়দ মনিরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: শিবগঞ্জে সাড়ে ৫ হাজার ভোট বেশি পেয়ে নৌকা জয়ী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় পাঁচ হাজার ৭৪২ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুল হাসান বিষয়টি নিম্চিত করেছেন।

ads

১৫ ভোট কেন্দ্রে সৈয়দ মনিরুল ইসলাম পেয়েছেন ১৫ হাজার ৭৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ওজিউল ইসলাম ওজুল মিঞা পেয়েছেন ৯ হাজার ৯৯৯ ভোট। তৃতীয় স্থানে জাতীয় পার্টির আফজাল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৪২ ভোট।

ads

শিবগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৩২ হাজার ৯৭৯। এর মধ্যে নারী ভোটার ১৬ হাজার ৪৩২ ও পুরুষ ভোটার ১৬ হাজার ৫৪৭।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুল হাসান জানান, কোনো অপ্রীতিকার ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ad

পাঠকের মতামত