17782

মানুষ খুব সহজে পানি পায় বলে এর গুরুত্ব বোঝে না’

নিউজ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘মানুষ খুব সহজে পানি পায় বলে এর গুরুত্ব অনুধাবন করতে পারে না। আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে। দুর্লভ জিনিসের প্রতি মানুষের আলাদা আকর্ষণ থাকে।’

আজ সোমবার ( ১৫ ফেব্রুয়ারি) ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়িত সাভার উপজেলায় তেতুলঝড়া-ভাকুর্তা এলাকায় ওয়েল্ডফিল্ড প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন।

ads

তাজুল ইসলামের মতে, ‘গ্রামাঞ্চলে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ চলছে। এসডিজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ৭০ ভাগ ভূ-উপরিস্থ পানি ব্যবহারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর আগেই দেশ সেই লক্ষ্যে পৌঁছে যাবে।’

মন্ত্রী আরো বলেন, সাভার উপজেলায় তেতুলঝড়া-ভাকুর্তা এলাকায় ওয়েল্ডফিল্ড প্লান্টে পানি উত্তোলনের ফলে পানির লেভেল নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হলেও দুই বছরের স্টাডি রিপোর্টে দেখা গেছে পানির কোনো তারতম্য হয়নি।

ads
ad

পাঠকের মতামত