গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড পেলেন ফরিদা ইয়াসমিন
নিউজ ডেস্ক: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড পেলেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। এছাড়াও তিনি গ্লোবাল বিজনেস অ্যান্ড সিআরএস অ্যাওয়ার্ড ২০২০-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।
গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আমেরিকান চেম্বার্স অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ফরিদা ইয়াসমিসের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
ads
এ সময় তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন। ফরিদা ইয়াসমিন ছাড়াও করোনাকালে বিভিন্ন খাতে অবদানের জন্য ২৫ জন পেয়েছেন গ্লোবাল বিজনেস সিআরএস অ্যাওয়ার্ড ২০২০। পাশাপাশি পাওয়ার কাপল অ্যাওয়ার্ড ২০২০ অর্জন করেন ৭ দম্পতি।
ads










