কুমিল্লা নগর উদ্যানে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগর উদ্যানে ধর্ম সাগর পারে ৩ দিন ব্যপি নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত ও সহধর্মীনি ফারহানা হক শিল্পী।
কেনা বেচা ডট কম গ্রুপের আয়োজনে নারীদের নিয়ে সাজানো হয়েছে ৪৫ টি স্টল, নারী উদ্যোক্তা হালিমা খাতুন ও অন্যান্যদের বিভিন্ন প্রকারের স্টল ঘুরে দেখেন আরফানুল হক।
ads

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল থেকে ৩ দিন ব্যপি উদ্বোধন হওয়া মেলার দোকান গুলো চালু থাকবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
ads

উদ্যোক্তাদের মেলার মধ্যে ছিলো হাতের কাজের শাড়ী থ্রি পিস, বাটিক শাড়ী থ্রি পিস, খাদি কাপড় দোকান, কেক,পিঠা, কসমেটিক এর দোকান।









