17483

জনতা ব্যাংকের সাবেক কর্মকতা বদরুল হুদা চৌধুরী’র দাফন সম্পন্ন

মাইনুল হক: চিরনিদ্রায় শায়িত হলেন জনতা ব্যাংকের সাবেক কর্মকতা বদরুল হুদা চৌধুরী৷ আজ মঙ্গলবার দুপুর ৩টায় কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়৷ এর আগে বাদ যোহর মুরাদপুর ভূঁইয়া পুকুর পাড় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়৷ জানাজার নামাজে অসংখ্য ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করে৷

কুমিল্লা মহানগরীর ২য় মুরাদপুর নিবাসী কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ এর বড় ভগ্নীপতি ও যুবলীগ নেতা তৌহিদুল হুদা রাব্বু’র পিতা বদরুল হুদা চৌধুরী সোমবার দিবাগত  রাত ২টায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷

ads
ad

পাঠকের মতামত