17308

কানাডায় নিষিদ্ধ জঙ্গির তালিকায় ‘ইসলামিক স্টেট বাংলাদেশ’

আন্তর্জাতিক ডেস্ক: কানাডা সরকারের সন্ত্রাসবাদী গোষ্ঠীর তালিকায় ইসলামিক স্টেট বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। বলা হচ্ছে, এই গোষ্ঠীটি আইএস-এর বাংলাদেশি শাখা সংগঠন। খবর বিবিসির।

এদিকে, বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে এই নামে কোন সন্ত্রাসী গোষ্ঠী নেই।

ads

বিশ্বের কয়েকটি দেশের মতো কানাডাতেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি অন্যতম উপায় হল ক্রিমিনাল কোড বা চরমপন্থী বিভিন্ন গোষ্ঠীর নাম তালিকাবদ্ধ করা।

দেশটির সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, কানাডার নাগরিকদের প্রত্যাশা যে তাদের সরকার দেশটির মূল্যবোধ, অধিকার এবং স্বাধীনচেতা বৈশিষ্ট্যকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ads

এর অংশ হিসেবেই এবার ১৩টি চরমপন্থী গোষ্ঠীকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করে এই তালিকা প্রস্তুত করেছে কানাডার সরকার। এ নিয়ে তাদের ক্রিমিনাল কোডে মোট ৭৩টি নাম সংযুক্ত হল।

নতুন তালিকায় আইএস এর পাঁচটি সহযোগী গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে। এরমধ্যে একটি হল – ইসলামিক স্টেট বাংলাদেশ।

ad

পাঠকের মতামত