কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে বসুন্ধরা কিংসের বড় জয়
মাইনুল হক: ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার মোহামেডান স্পোটিং ক্লাবের বিপক্ষে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৪-১ গোলে বিধ্বস্ত করে মোহামেডান স্পোটিং ক্লাবকে। দাপুটে জয় তুলে নিল অস্কার ব্রুসনের দল৷

খেলার প্রথমার্ধে ব্রাজলিয়ান মিডফিল্ডার ফার্নান্দেসের পাস থেকে ১০ম মিনিটে দলের প্রথম গোলটি আসে বেসেরার পা থেকে। ২২তম মিনিটে নাইজেরিয়ান খেলোয়াড় মোহাম্মদ আবিওলা নুরাতের গোলে সমতায় ফেরে মোহামেডান।
পরবর্তীতে বসুন্ধরা কিংস এর ব্রাজিলিয়ান খেলোয়াড় রবসন ডি সিলভা ৪৪ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।
খেলার দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে বসুন্ধরা কিংসের জোনাথন ডি সিলভেরিয়া ফারনানদেস দলের পক্ষে ১টি গোল করেন। ৩৫ মিনিটের মাথায় বসুন্ধরা কিংস এর আজেন্টিনিয়ান খেলোয়াড় রাউল অস্কার বিসিরা পেনাল্টি কিকে নিজের দ্বিতীয় গোল করেন৷ মোহামেডানকে সমতায় ফেরার সুযোগ না দিয়ে দাপুটে জয়ে ৩ পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
বসুন্ধরা কিংস টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। পাঁচ ম্যাচে দ্বিতীয় হার পাওয়া মোহামেডানের পয়েন্ট ৫।

মোহামেডান একাদশ: আহসান হাবীব, মুনজির কুলিদিয়াতি, মোহাম্মদ আতিকুজ্জামান, হাবিবুর রহমান, শহীদ রাকিব, শাহেদ মিয়া, উরু নাগাতা (অধিনায়ক), আবিওলা নুরাত, ফরহাত মনা, সোলেমানে দিয়াবাতে, আমিনুর রহমান
বসুন্ধরা কিংস একাদশ: আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, মাসুক মিয়া জনি, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, খালেদ শাফি, জোনাথন ফার্নান্দেস, শেখ আলমগীর, রবসন দা সিলভা, মতিন মিয়া, রাউল বেসেরা৷










