17201

কুমিল্লায় ইতালিয়ান ব্র্যান্ড লােটোর আউটলেট উদ্বোধন

জহিরুল ইসলাম (সদর প্রতিনিধি): ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখা গেট সংলগ্ন নাজনীন ভিলার দ্বিতীয় তলায় ইতালিয়ান ব্রান্ড লােটোর আউটলেটের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ জানুুয়াারি) বেলা ১১টায় কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযােদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও অন্যান্য অতিথিরা ফিতা কেটে আউটলেটের উদ্বোধন করেন।

এসময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জমীর খান জম্পী, কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযযােদ্ধা আলহাজ্ব নুরে আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ভুইয়া, সহ সভাপতি সেলিম আহমেদ, কুমিল্লা বরুড়া আড্ডা বাজার কৃষি ব্যাংকের অব: ব্যবস্থাপক মাে: হারুনুর রশিদ ভূইয়া, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ব্যবসায়ী দেওয়ান রবিউল, শিক্ষক আলমগীরসহ স্বত্বাধিকারী মাে: এমদাদুল হক সােহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

ads

বিশ্বখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড লােটো স্পাের্টস ও লাইফস্টাইল জগতে অনন্য একটি ব্র্যান্ড। এক্সপ্রেস লেদার প্রােডাক্ট লিমিটেড ২০১১ সালে বিশ্ববিখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড ‘লােটো স্পাের্টস ইতালিয়া’র সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে এবং ২০১২ থেকে আমদানির সঙ্গে সঙ্গে লােটো ব্র্যান্ডেের স্থানীয় উৎপাদন ও দেশব্যাপী বিপণন শুরু করে। বর্তমানে বাংলাদেশে লােটো একটি জনপ্রিয় ব্র্যান্ড। কুমিল্লা নগরীতেও রয়েছে লােটোর পন্যসামগ্রীর ব্যাপক চাহিদা। এনিয়ে কুমিল্লা নগরীর ইস্টার্ন ইয়াকুব প্লাজায় সহ নগরীতে লাটোর তিনটি আউটলেট স্থাপিত হয়েছে।

ads
ad

পাঠকের মতামত