16845

স্বাস্থ্যের ডিজি স্বেচ্ছায় সম্পদের হিসাব দিলেন

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বেচ্ছায় নিজের সম্পদের হিসাব দাখিল করেছেন। গত সপ্তাহে তিনি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নানের দপ্তরে এই হিসাব দাখিল করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো মহাপরিচালক স্বেচ্ছায় নিজের সম্পদের হিসাব দাখিল করেননি। ডা. খুরশীদ এ ক্ষেত্রে নজির স্থাপন করলেন।

ads

গত বছরের ২৩ জুলাই থেকে স্বাস্থ্যের ডিজির দায়িত্বে আছেন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. খুরশীদ আলম। চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ৩১ ডিসেম্বর থেকে তাকে দুই বছরের চুক্তিতে একই পদে ফের নিয়োগ দেয় সরকার।

স্বেচ্ছায় স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দাখিল করা প্রসঙ্গে অধ্যাপক ডা. খুরশীদ আলম আমাদের সময়কে বলেন, আমি দুই বছরের জন্য ডিজি হিসেবে নিয়োগ পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ে সম্পদের হিসাব দাখিল করেছি। যাতে পরবর্তী সময়ে কেউ আমাকে ব্লেইম না করে। আমি সম্পদের হিসাব দেখিয়ে দিলাম। যেটি দিয়েছি আমার দুই বছর পিরিয়ডের পর, এর অতিরিক্ত পেলে আমাকে ধরবে। এতে অসুবিধার কিছু দেখছি না। এটি আমি স্বেচ্ছায় দিয়েছি।

ads
ad

পাঠকের মতামত