16754

“মানবতার দেয়াল” উদ্বোধন উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বুড়িচং প্রতিনিধি: বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন এর আনন্দপুরে মানবতার দেয়াল উদ্বোধন উপলক্ষে আলোকিত যুব উন্নয়ন সংস্থা ও আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যােগে এবং গাউছিয়া ইসলামিক মিশনের সহযোগিতায় শতাধিক দুস্থ, অসহায়, সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল, গরম কাপড় ও করোনা সচেতনতায় মাস্ক এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলার আনন্দপুরে অবস্থিত হযরত শাহসূফী ফকির আবদুস সালাম(রহঃ) মাজার- মসজিদ ও খানকা শরীফ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে কম্বল, শীতের গরম কাপড়, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

ads

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,২ নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল করিম ঠিকাদার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম আজম, ৬ নং আনন্দপুর ওয়ার্ডের মেম্বার মোঃ লিটন রেজা।

ads

আলোকিত যুব উন্নয়ন সংস্থার সভাপতি, লেখক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হযরত সালাম শাহ রহঃ মাজার শরীফ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ হোসেন, মোঃ রফিজুল ইসলাম সাবেক মেম্বার, সাংবাদিক মারুফ হোসেন, মোঃ মহসিন আলী, এবাদুল হোসেন বাদল, তানজিবুল রহমান শুভ, সেলিনা আক্তার, তাহমিনা আক্তার, এনামুল হোসেন, মোঃ সুজন, শরীফুল ইসলাম ও রবিউল আলম।

ad

পাঠকের মতামত