16786

চৌদ্দগ্রামের ১নং ওয়ার্ডে ডাঃ বেলালের গণসংযোগ

মোঃ সফিউল আলম: আগামী (৩০ জানুয়ারি) শনিবার অনুষ্ঠিতব্য চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডাঃ বেলাল হোসেনের পানির বোতল মার্কার স্থানীয় ভোটার, যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে গণসংযোগ করেছেন। বুধবার বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের সোনাকাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সামনে থেকে শুরু হয়ে সকল পাড়া ও মহল্লায় এ গণসংযোগ করেন তিনি।

ads

এসময় বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ উল্লাহ কন্ট্রাক্টর, নূর ইসলাম, মোঃ শাহজাহান, নূরুল হক, আমান উল্লাহ, হারুন অর রশীদ, ডাঃ শাকিল ইকবাল, শ্রমিকলীগ নেতা আবুল কালাম, সবুজ ড্রাইভার।

এছাড়া ছিলেন আল আমিন, মোঃ সজীব, মোঃ এয়াছিন, মোঃ মানিক, মোঃ আবদুল, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ হেলাল, মোঃ শাহাদাত, মোঃ আজাদ ওরফে রাজকুমার, মোঃ রুবেল গাজী, ছোট শাকিল, বড় শাকিল, মোঃ নাজিম, মোঃ ফরহাদ, মোঃ আজাদ, মোঃ মারুফ, মোঃ সোহাগ, মোঃ নিশান, মোঃ শহিদ, মোঃ ফাহাদ, মোঃ জিসানসহ ওয়ার্ডের সর্বস্তরের সহস্রাধিক জনসাধারণ।

ads

জানা গেছে, দীর্ঘদিন ধরে ডাঃ বেলাল হোসেন পৌরসভার ১নং ওয়ার্ডের নবগ্রাম ও সোনাকাটিয়া গ্রামের বাসিন্দাসহ বিভিন্ন এলাকার জনগণের কল্যাণে কাজ করছেন।

জনগণের খাদেম হয়ে মানুষের সেবা করার উদ্দেশ্যেই তিনি কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচিত হলে চৌদ্দগ্রামের উন্নয়নের কান্ডারী মুজিবুল হক এমপির সহযোগিতায় নিয়ে ১নং ওয়ার্ডবাসীর সকল সমস্যা সমাধানের আশা ব্যক্ত করেন ডাঃ বেলাল হোসেন।

ad

পাঠকের মতামত