চৌদ্দগ্রামে পানির বোতল প্রতীক নিয়ে ডাঃ বেলালের গণসংযোগ
মোঃ সফিউল আলম: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় শনিবার (৩০ জানুয়ারী) আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে, ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ডাঃ বেলাল হোসেন এর নির্বাচনী পানির বোতল প্রতীক নিয়ে গণসংযোগ করেন ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে ডাঃ বেলালের নির্বাচনী এলাকার সোনাকাটিয়া সহস্রাধিক ভোটার সহ সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে তিনি এই গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, শহীদ উল্লাহ কন্ট্রাক্টর, আব্দুল লতিফ, নূর ইসলাম, মোঃ শাহজাহান, নূরুল হক, মোঃ শরিফ, পুলিশ আবুল কালাম, আমান উল্লাহ, মাওলানা আকবর হোসেন, আমজাদ হোসেন, হারুন অর রশীদ, শ্রমিকলীগ নেতা আবুল কালাম, সবুজ মিয়া, তজু মিয়া, আবু মিয়া, মোঃ হাসান, আবু মিয়া, তাহের মিয়া, নাজির আহম্মেদ, মোঃ আজিম, ইমাম হোসেন, আবদুল মমিন, মোঃ আমিন, ডাঃ শাকিল ইকবাল, মোঃ বাবু, মোঃ জাহেদ, মোঃ হোসেন, রাহিমসহ ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।
জানা যায়, দীর্ঘদিন ধরে ডাঃ বেলাল হোসেন পৌরসভার ১নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামের বাসিন্দাসহ বিভিন্ন এলাকার জনগণের কল্যাণে কাজ করছেন। জনগণের খাদেম হয়ে মানুষের সেবা করার উদ্দেশ্যেই তিনি কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচিত হলে চৌদ্দগ্রামের উন্নয়নের কান্ডারী মুজিবুল হক এমপির সহযোগিতায় নিয়ে ১নং ওয়ার্ডবাসীর সকল সমস্যা সমাধানের আশা ব্যক্ত করেন ডাঃ বেলাল হোসেন।










