16308

মুরাদনগরে মরহুম ফারুক স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত

আরিফ গাজী: বাঙ্গরা বাজার থানা যুবলীগ ব্যাডমিন্টন দলকে ২-০ গেমে পরাজিত করে কুমিল্লার মুরাদনগরে মহান বিজয় দিবস উপলক্ষে ১২ দলীয় মরহুম ফারুক চৌধূরী স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০-২১ এর চ্যাম্পিয়ন হয়েছে মুরাদনগর পল্লী বিদ্যুৎ সমিতি।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে মুরাদনগর উপজেলা সদরের মাইক্রো স্ট্যান্ডে মরহুম ফারুক চৌধূরী স্মৃতি সংসদের আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ads

খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ads

মরহুম ফারুক চৌধূরীর বড় ভাই কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য ও মুরাদনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন চৌধূরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিবল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি, ¯’ানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন।

এসময় আরো উপ¯ি’ত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, ¯^া¯’্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার বিষ্ণু, মুরাদনগর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ ফরিদ উদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ আলহাজ্ব উদ্দিন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগের সহ-সভাপতি আহসান হাবীব শামীম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম সাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ¯ে^”ছাসেবকলীগের আহবায়ক রহিম পারভেস, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুল, মুরাদনগর পল্লী বিদ্যুৎ সমিতি ব্যাডমিন্টন দলের টিম ম্যানেজার মোঃ নুওে আলম, মোঃ আলী প্রমুখ৷

ad

পাঠকের মতামত