16332

কুমিল্লায় বিনামূল্যে ১২শ’ রোগীকে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় গরীব-দু:স্থ ও ছিন্নমূল প্রায় ১২শ’ জন মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া। বুধবার (৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বারপাড়ার অলিরবাজার আর্দশ উচ্চ বিদ্যালয়ে সেনা মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা ও ঔষধসামগ্রী বিতরণ করা হয়।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ২২ সদস্যের একটি দল এ সেবা কার্যক্রম আয়োজন করে। এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানে নেতৃত্ব দেন ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে.কর্ণেল শাহপার আকন্দ।

ads

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩ বীরের অধিনায়ক লে. কর্ণেল মো: খায়রুল ইসলাম, পিএসসি, ক্যাপ্টেন জেসমিন জামান, ক্যাপ্টেন কাজী ফয়সল আহমেদ, ক্যাপ্টেন ফাইযা সোলাইমান,ক্যাপ্টেন আসিফ কবীর, লে: আ: সোবহানসহ আরো অনেকে।

ads

চিকিৎসা প্রদানের পাশাপাশি জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে মাস্কসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

৩ বীরের অধিনায়ক লে. কর্ণেল মো: খায়রুল ইসলাম, পিএসসি জানান, আমরা শীতকালিন প্রশিক্ষণ চলাকালে গরীব-অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। স্বাধীনতার পর থেকেই জনগণের সাথে সেনাবাহিনীর একটা আত্মিক সম্পর্ক রয়েছে।

ad

পাঠকের মতামত