16092

মেসি জাদুতে তিনে বার্সা

স্পোর্টস ডেস্ক: ফুটবল ময়দানে জাদু দেখালেন লিওনেল মেসি।পেলেন জোড়া গোলের দেখা। আর্জেন্টাইন সুপারস্টারের দ্যুতিতে বার্সা ৩-২ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে।

এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে গেছে কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

ads

ফুটবল জাদুকর মেসির দুই গোলের সঙ্গে বার্সাকে আরও একটি গোল এনে দেন পেদ্রি। বিলবাও’র হয়ে গোল দুটি করেন ইনাকি উইলিয়ামস ও ইকার মুনিয়াইন।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের (৩৬ পয়েন্ট) চেয়ে এখনো পাঁচ পয়েন্টে পিছিয়ে রয়েছে কাতালানরা (৩১ পয়েন্ট)। আর শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ (৩৮ পয়েন্ট) বার্সা থেকে সাত পয়েন্টে এগিয়ে।

ads
ad

পাঠকের মতামত