মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’
নিজস্ব প্রতিবেদক: মুজিব বর্ষ উপলক্ষে কুমিল্লায় ‘বন্ধবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১’ আয়োজনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় কুমিল্লা সেনানিবাসের এরিয়া সদর দপ্তরের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, কুমিল্লার স্থানীয় সরকার উপ-পরিচালক শওকত ওসমান, কুমিল্লা সেনানিবাসের প্রতিনিধি লে. কর্ণেল মো. সাব্বির হাসান ও দৈনিক কুমিল্লা কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সেনানিবাসের প্রতিনিধি মেজর সাজ্জাদ শহীদ, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও কুমিল্লা এলজিইডি’র নির্বাহী কর্মকর্তা খন্দকার আসাদুজ্জামান প্রমুখ।
২৩ জানুয়ারি কুমিল্লা সদরের শেখ কামাল স্টেডিয়াম থেকে এর যাত্রা শুরু হবে।










