দাউদকান্দি মডেল থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মাে.আনােয়ার হােসেন বিপিএম (বার), পিপিএম (বার)। তিনি বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করেন।
এ সময় ডিআইজি মাে.আনােয়ার হােসেনকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লার নবাগত পুলিশ সুপার ফারুক
আহমেদ, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মােহাম্মদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী, দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (ওসি) মাে.নজরুল ইসলাম, ওসি (তদন্ত) হারুনুর রশিদ প্রমুখ।
চট্টগ্রাম রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শককে দাউদকান্দি মডেল থানায় পুলিশের একটি চৌকচ দল গার্ড অব অর্নার দেন। গার্ড অব অর্নার শেষে তিনি থানার আঙ্গিনায় একটি গাছের চারা রােপণ করেন।










