16020

চৌদ্দগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ সফিউল আলম: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় এমপি মুজিবুল হকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান।

ads

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল আলম ও কাজী আল রাফির সঞ্চালনায় ও  উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, সিনিয়র সহসভাপতি পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জিএম মীর হোসেন মিরু, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ, সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ খোকন, মাহবুব হোসেন মজুমদার, জয়নাল আবেদীন খোরশেদ, কাজী জাফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, দফতর সম্পাদক নান্টু দেবনাথ, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুল মোতালেব, কাওসার হানিফ শুভ, মতিউর রহমান জালাল, কাজী আল রাফি, নুরুল আলম, খন্দকার মাসুদ, আরিফুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ পরে বিশাল আনন্দ র্ ্যালী ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ads
ad

পাঠকের মতামত