কুমিল্লার সুয়াগাজীতে কেন্দ্রীয় যুবলীগের সা. সম্পাদকের পথ সভা অনুষ্ঠিত
সদর দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হােসেন খান নিখিল, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহাদাত হােসেন তসলিমসহ কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দের পথ সভাটি জনসভায় পরিণত হয়েছে।
জেলা যুবলীগ নেতা ভিপি শাহিন ও চেয়ারম্যান শাহাজালাল মজুমদার সহ জেলা যুবলীগের আয়ােজনে এ পথ সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসমত উল্লাহ হাসু চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, সদস্য জাফর আহম্মেদ, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদসহ উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন এর সার্বিক সহযােগিতায় সভায় সঞ্চালনা করেন সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সদস্য হানিফ চৌধুরী।
এ সময় যুবলীগ নেতা হুমায়ুন, বিল্লাল, জাহাঙ্গীর, জাকির, লিটন, মজিবুর রহমান, মােবারক, আজাদ, সাগর, সােহেল, মাসুদ, বােরহান, হান্নান মজুমদার, সােহাগ, সাইফুল, মীর হােসেন, সেলিম, আনাস সহ স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









