কুমিল্লায় ট্রেনের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৩
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শাসনগাছা রেলক্রসিংয়ে মালবাহী ট্রেন ও সিএনজির সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলস্টেশন মাষ্টার সফিকুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শাসনগাছা রেলক্রসিং অতিক্রম করার সময়ে রেললাইনের উপরে একটি যাত্রীবাহী সিএনজিটিকে চাপা দেয়। এসময় সিএনজিটিকে মুখে করে প্রায় তিনশ গজ দূরে নিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই মহিলাসহ চার যাত্রী গুরুতর আহত হয়। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ফরিদ মুন্সী নামে একজন মারা যান। দুর্ঘটনায় রেল ইঞ্জিনের এয়ার পাইপ নষ্ট হয়ে গেলে মালগাড়িটি রেলস্টেশনে এনে মেরামত করা হয়।
ads









