15787

নতুন ঘরের উদ্বোধন এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিলের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন সংস্থা (জিইউএস)’র কমলপুর বাজার শাখাধীণ আনন্দপুর মহিলা কেন্দ্রের গৃহ ঋণী মোসা: ইয়াছমিন আক্তার ও মোসা: শিরিনা বেগম এর নতুন গৃহ প্রবেশ অনুষ্ঠান ২৭ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে ঘরের উদ্বোধন করেন আদর্শ সদর উপজেলা পষিদের চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল ।

ads

এডভোকেট আমিনুল ইসলাম টুটুল তার বক্তব্যে বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছেন। করোনা মোকাবেলায় প্রণোদনা সহ কৃষক শ্রমিক ও সমবায়ী ও দরিদ্র মানুষের উন্নয়নে মধ্যে বিশেষ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুনুর রশীদ, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড শাখা প্রধান, মার্কেন্টাইল ব্যাংক লি:, কুমিল্লা শাখা।

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ছায়েফ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সদস্য সচিব, উপজেলা গৃহায়ন কমিটি, আদর্শ সদর, কুমিল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ উন্নয়ন সংস্থা (জিইউএস)’র নির্বাহী পরিচালক এন্ড সিইও সোলতান মোহাম্মদ ইউছুফ। গৃহ ঋণীসহ আনন্দপুর মহিলা কেন্দ্রের ৪০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমলপুর বাজার শাখার শাখা ব্যবস্থাপক অজিত কুমার দে।

এরপর উপস্থিত সদস্যগন গৃহ ঋণের পাশাপাশি তাঁদের অন্যান্য কর্মসূচির সফলতার বর্ণনা দেন। পরে অতিথিগন একে একে তাঁদের বক্তব্য রাখেন এবং তাঁরা গৃহায়ন কর্মসূচিসহ জিইউএস’র সকল প্রকার আয়বৃদ্ধিমূলক কাজের উপর সন্তোষ প্রকাশ করেন। সংস্থার নির্বাহী পরিচালক এন্ড সিই্ধসঢ়;ও বলেন, জিইউএস ০৩ জানুয়ারি, ২০১০খ্রি: হতে অদ্যাবধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন তহবিলের আর্থিক সহায়তায় বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে কুমিল্লা জেলার ৩টি উপজেলায় (আদর্শ সদর, বুড়িচং ও কুমিল্লা সদর দক্ষিণ) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বাসস্থানের ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে “গৃহায়ণ কর্মসূচি” বাস্তবায়ন করে যাচ্ছে।

এ’পর্যন্ত বিতরণকৃত গৃহের সংখ্যা ৪৩১টি (আদর্শ সদর উপজেলায় ৩০৯টি, বুড়িচং উপজেলায় ১১৫টি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ০৭টি)। গৃহ প্রবেশ অনুষ্ঠান শেষে জিইউএস’র আয়োজনে ও মার্কেন্টাইল ব্যাংক লি:, কুমিল্লা শাখার সহায়তায় আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের আনন্দপুর ও হরিপুর গ্রামের শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

ad

পাঠকের মতামত