ফুপাতো ভাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন শেখ খাদিজা হোসেন লিলি ও ভগ্নিপতি এটিএম সৈয়দ হোসেনের ছেলে সাদেক হোসেন বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে আজ শনিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।
ads
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ads










