15528

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় নৌকার মনোনয়ন পেলেন যারা

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নৌকার প্রার্থী চূড়ান্ত ঘোষণা করেছে।

শুক্রবার বিকেলে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপতিনিধি মনোনয়ন বোর্ডের অনুষ্ঠিত সভায় নৌকার প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করে দলটি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত হয়। সভা শেষে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

ads

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সভায় আরো উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ ডঃ আব্দুর রাজ্জাক লে. কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান ও আবদুস সোবহান গোলাপ।

পৌরসভা নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীরা হলেন দিনাজপুর পৌরসভা রাশেদ পারভেজ, বিরামপুর মো. আক্কাস আলী, বীরগঞ্জ মো. নুর ইসলাম, সৈয়দপুর পৌরসভা রাফিকা আকতার জাহান, কুড়িগ্রাম নাগেশ্বরীতে ফরহাদ হোসেন দুলু, সুন্দরগঞ্জ আব্দুল্লা আল মামুন, গাইবান্ধায় শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর, বগুড়ার শেরপুরে মো. আব্দুস সাত্তার, সারিয়াকান্দিতে মো. আলমগীর শাহী, সান্তাহারে আশরাফুল ইসলাম (মন্টু), নওগাঁ নজিপুর পৌরসভায় রেজাউল কবির চৌধুরী, রাজশাহী কাকনহাট পৌরসভায় এ কে এম আতাউর রহমান খান, বাগমারা ভবানীগঞ্জ পৌরসভা মোঃ আঃ মালেক, আড়ানী পৌরসভায় মো. শহীদুজ্জামান, নাটোর নলডাঙ্গা মনিরুজ্জামান মনির, লালপুর গোপালপুর কাজী আসিয়া জয়নুল, গুরুদাসপুর শাহনেওয়াজ আলী, সিরাজগঞ্জ সৈয়দ আবদুর রউফ মুক্তা, উল্লাপাড়া এস. এম. নজরুল ইসলাম, বেলকুচি বেগম আশনুর বিশ্বাস, কাজিপুর আব্দুল হাননান তালুকদার, পাবনা ইশ্বরদী ইসহাক আলি মালিথা, ফরিদপুর খন্দকার মো. কামরুজ্জামান (মাজেদ), সাঁথিয়া মাহবুবুল আলম, ভাঙ্গুরা গোলাম হাসনাইন, সুজানগর রেজাউল করিম, মেহেরপুর গাংনী আহম্মেদ আলী, কুষ্টিয়া আনোয়ার আলী, কুমারখালী শামসুজ্জামান অরুন, ভেড়ামারা শামিমুল ইসলাম ছানা, মিরপুর মোহাঃ এনামুল হক, ঝিনাইদাহ শৈলকুপা কাজী আশরাফুল আজম, বাগেরহাট মংলাপোর্ট শেখ আব্দুর রহমান, মাগুরা মো. খুরশিদ হায়দার টুটুল, পিরোজপুর হাবিবুর রহমান মালেক, টাঙ্গাইল ধনবাড়ী খন্দকার মঞ্জুরুল ইসলাম (তপন), কিশোরগঞ্জ পারভেজ মিয়া, কিশোরগঞ্জ কুলিয়ারচর সৈয়দ হাসান সারওয়ার মহসিন, ঢাকা সাভার পৌরসভা হাজী মোঃ আব্দুল গনি, নরসিংদী মনোহরদী মোঃ আমিনুর রশিদ, নারায়ণগঞ্জ রূপগঞ্জ তারাব হাছিনা গাজী, ফরিদপুর বোয়ালমারী পৌরসভা মো. সেলিম রেজা, শরীয়তপুর পৌরসভা পারভেজ রহমান,ময়মনসিংহ মুক্তাগাছা মো. বিল্লাল হোসেন সরকার, ময়মনসিংহ ফুলবাড়িয়া গোলাম কিবরিয়া, নেত্রকোনা মোহনগঞ্জ লতিফুর রহমান রতন, কেন্দুয়া আসাদুল হক ভুঁঞ্া, সুনামগঞ্জ পৌরসভা নাদের বখত, ছাতক আব্দুল কালাম চৌধুরী, জগন্নাথপুর মিজানুর রশীদ ভুঁইয়া, মৌলভীবাজার কমলগঞ্জ জুয়েল আহমেদ, কুলাউড়া সিপার উদ্দিন আহমদ, হবিগঞ্জ মাধবপুর শ্রীরাম দাশ গুপ্ত, নবীগঞ্জ পৌরসভা গোলাম রসূল রাহেল চৌধুরী, কুমিল্লা চান্দিনা পৌরসভা শওকত হোসেন ভূঁইয়া, ফেনী দাগনভূঁইয়া ওমর ফারুক খাঁন, নোয়াখালী বসুরহাট আব্দুল কাদের, সন্দ্বীপ মোক্তাদের মাওলা সেলিম, খাগড়াছড়ি পৌরসভা নির্মলেন্দু চৌধুরী, বান্দরবান লামা মো. জহিরুল ইসলাম।

ads

প্রসঙ্গত, আগামী ২০ ডিসেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ২৯টি পৌরসভায় ইভিএমে এবং ৩২টি পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ad

পাঠকের মতামত