মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস পালিত
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন এবং মু্ক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে বিকালে মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক মুন্সীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আলী হায়দারের পরিচালনায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভায় মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন কামাল, খোরশেদ আলম, জামাল হোসেন, মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবু নাসের সবুজ।
এসময় উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ শাহ আলম, ডাঃ সুকুমার,মোকাম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহ আলম সহ মোকাম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।










