20069

ইসরায়েলে রাষ্ট্রদূত দিলো বাহরাইন

ডেস্ক নিউজ: কূটনৈতিক সম্পর্কে আরও এক ধাপ এগিয়ে গেল বাহরাইন ও ইসরায়েল। ফিলিস্তিনের ওপর আধিপত্য বিস্তারকারী দেশটিতে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে উপসাগরীয় দেশ বাহরাইন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়। এর ঠিক ছয় মাস পর দূতাবাস স্থাপন ও রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ads

বাহরাইন খালিদ ইউসুফ আল-জালাহমা নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে গত মঙ্গলবার এক রাজকীয় আদেশের মাধ্যমে ইসরায়েলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। এর খবর দিয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি।

আল-জালাহমা এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর অব অপারেশন এবং যুক্তরাষ্ট্রে দেশটির দূতাবাসের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।

ads

এর আগে গত রবিবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল-জায়ানি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকেনজাইয়ের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত হিসেবে আল-জালাহমার নাম প্রস্তাব করলে ওপর পক্ষ তাতে সম্মতি দেয়।

এর আগে ফেব্রুয়ারিতে ইসরায়েলে নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দেয় সম্পর্ক স্থাপন করা অপর দেশ সংযুক্ত আরব আমিরাত। নিয়োগপ্রাপ্ত আমিরাতি রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা ১ মার্চ তেলআবিবে আমিরাতের দূতাবাসে দায়িত্ব গ্রহণ করেন।

ad

পাঠকের মতামত