62945

চৌদ্দগ্রামে দুই দিনব্যাপী গ্রাম পুলিশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালা

নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রাম পুলিশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার ২য় দিন বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়াম হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও কোর্স সমন্বয়ক মোঃ নুরুল আমিন।

এতে প্রধান মেহমান ছিলেন কোর্স উপদেষ্টা ও কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান। প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোর্স পরিচালক কুমিল্লা স্থানীয় সরকারের উপপরিচালক মেহেদী মাহমুদ আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফফাত আলী, চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গোলজার আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো মোহর আলী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকর সদস্য আনিছুর রহমান প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত