64509

ইরানে হামলায় প্রতিক্রিয়ায় যা বলল ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা ও ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের সংঘাত শুরু হওয়ার ফলে “আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে”। খবর আল-জাজিরার।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, “বর্তমান উত্তেজনা সকলের জন্য বিপজ্জনক। এটি বন্ধ করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি।

ads

ম্যাক্রোঁ আরও জানান, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ফ্রান্স তার জাতীয় ভূখণ্ড, নাগরিক এবং মধ্যপ্রাচ্যে থাকা ফরাসি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি, তিনি বলেন, ফ্রান্স তার নিকটতম অংশীদাররা অনুরোধ করলে তাদের সুরক্ষায় প্রয়োজনীয় সামরিক ও কৌশলগত সম্পদ মোতায়েন করতেও প্রস্তুত রয়েছে।

এদিকে, পাকিস্তান, নরওয়ে ও বেলজিয়াম কড়া ভাষায় উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করেছে এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

ads
ad

পাঠকের মতামত