64488

শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়

নিউজ ডেস্ক: রাজধানীর নৌবাহিনী সদরদপ্তর মসজিদে জুমার নামাজ আদায় করতে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই শিশুরা প্রধানমন্ত্রীকে ঘিরে ধরেন। এসময় তিনি মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে নেভি হেডকোয়ার্টার মসজিদের সামনে এমন দৃশ্য সামাজিক মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল।

ads

ভিডিওতে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক শিশু প্রশ্ন করে, আপনি রোজা রাখেন? তখন প্রধানমন্ত্রী তারেক রহমান মুচকি হেসে উত্তরে দেন, আমি তো রোজা রাখি।

এ সময় অন্য শিশুরা বলেন আঙ্কেল আমরা রোজা রাখি, তখন প্রধানমন্ত্রী তাদের হাত পায়ে হাত বুলিয়ে দিয়ে তাদের অভিনন্দন জানান।

ads

শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিশুরাও প্রধানমন্ত্রীর সান্নিধ্যে অনেক আনন্দ বোধ করে।

ad

পাঠকের মতামত